রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
মানসিক হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: রোগীদের অভিযোগ ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে হাজির হতে আদালতের সমন জারি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে  জ্বালানিবাহী ৮ জাহাজ মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক সরকারকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার আহ্বান জামায়াত আমিরের

নারায়ণগঞ্জে এবার বহুতল ভবনে বিস্ফোরণ, ২ নৈশপ্রহরী দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জ শহরে রান্না ঘরে গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দুই নৈশপ্রহরী দগ্ধ হয়েছেন।রোববার রাত সাড়ে ১১টার দিকে চাষাঢ়ায় প্রেসিডেন্ট রোডে জি এম গার্ডেন নামে একটি আবাসিক ভবনের আট তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নৈশপ্রহরী উজ্জল ও মানিক।

ওই ভবনের আরেক নৈশপ্রহরী মোহাম্মদ আলী জানান, জিএম গার্ডেনের আট তলায় ছিল কমিউনিটি সেন্টার আদলে কয়েকটি কক্ষ। ভবনের কারও কোনো অনুষ্ঠান হলে সেখানে আয়োজন করা হতো।

আট তলায় গ্যাস লাইনের সমস্যা ছিল। এজন্য মিস্ত্রি এসে সেটা মেরামত করে এক পর্যায়ে তারা নিচে নেমে যায়। তখন রান্না ঘরের দরজা জানালা বন্ধ ছিল। এ কারণে ওই কক্ষে গ্যাস জমে থাকে।

পরে দুই নৈশপ্রহরী সিগারেট হাতে ওই কক্ষে প্রবেশের সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুজনই দগ্ধ হন। তাদের প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ