রবিবার, ০৮ মার্চ ২০২৬ ।। ২৩ ফাল্গুন ১৪৩২ ।। ১৯ রমজান ১৪৪৭

শিরোনাম :
মির্জা আব্বাসের মানহানির অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন ৪০ দিন জামাতে নামাজ আদায়ে বাইসাইকেল পেল ১৪ শিশু শ্রমিক সংগঠনের নেতাদের সম্মানে শ্রমিক মজলিসের ইফতার মাহফিল প্রিন্সিপাল রহ.-এর ইসালে সওয়াবে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল বাবা হারালেন গাজী আতাউর রহমান, পীর সাহেব চরমোনাইয়ের শোক সরকারকে বিকল্প জ্বালানি উৎস খোঁজার আহ্বান জামায়াত আমিরের এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

করোনায় একদিনেই ৮৩ জনের মৃত্যু, আক্রান্ত ৭২০১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৮২২ জনে। এর আগে গতকাল রবিবার (১১ এপ্রিল) দেশে একদিনে করোনায় সর্বোচ্চ ৭৮ জনের মৃত্যু হয়।

আজ সোমবার (১২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯১ হাজার ৯৫৭ জন। এর আগে গত ৭ এপ্রিল দেশে একদিনে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়।

এর আগে গতকাল রবিবার (১১ এপ্রিল) আরো ৫ হাজার ৮১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া মারা যান আরো ৭৮ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ