সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল

প্যান্ট চুরি করে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইলেন ছাত্রলীগ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্যান্ট চুরি করে অবশেষে জরিমানা দিয়ে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ওরফে জুয়েল রানা। গত শনিবার সন্ধ্যায় তানোরের গোল্লাপাড়া বাজারের প্রদিপ সুপার মার্কেটে এমন ঘটনা ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে পরের দিন ঘটনাটি প্রকাশ পায়।

তবে চুরি নয়, মজা করেই প্যান্টটি নিয়ে গিয়েছিলেন বলে দাবি করেছেন অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতা। এ কারণে তিনি প্যান্টের দামও পরিশোধ করে এসেছেন।

অভিযুক্ত জেলা ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আমি প্যান্টটা চুরি করিনি। মজা করেছি। সন্ধ্যায় মজা করে সকালে ওই প্যান্ট পরে এসে টাকা দিয়ে দিয়েছি। একজন অপরিচিত মানুষ আমাকে মার্কেটের পেছনে পানের সাথে ঘুমের ওষুধ খাওয়ায়। এরপর থেকে আমি আর কথা বলতে পারিনি। নেশা নেশা লাগছিল। বিষয়টি অনেকেই জেনে যাবে তাই, কথা না বলে প্যান্টটা নিয়ে যাই।’

ছাত্রলীগের এই নেতাকে প্রশ্ন করা হয়েছিল যে, সিসিটিভির ফুটেজে আপনাকে তো অন্য মানুষের মতই স্বাভাবিক দেখাচ্ছিল এবং স্বাভাবিকভাবেই হেটে প্যান্ট সেল্ফ থেকে খুলে নিয়ে যাচ্ছিলেন। এমন প্রশ্নের উত্তরে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে আমরা খোঁজ-খবর নিয়ে দেখব।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ জানান, ‘এই প্রথম আপনার কাছে শুনলাম। আপনি যে নাম বললেন সেটা ঠিক আছে, আর মোবাইলও মিলে গেছে। তবে কোনো ব্যবসায়ী বা বাজার কমিটি অভিযোগ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ