সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

সামাজিক মাধ্যমে বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর পোস্ট, ডিজিটাল আইনে যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর ছবি ও পোস্ট শেয়ার করায় সাতক্ষীরার তালায় মমিন মোড়ল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনে ছাত্রলীগ নেতার দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে তালা উপজেলার শিরুশুনি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে তালা থানা পুলিশ। মমিন মোড়ল উপজেলার তেতুলিয়া গ্রামের আজিজ মোড়লের ছেলে।

এর আগে গত ৯ মার্চ মমিন মোড়লের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তালা থানায় মামলা দায়ের করেন তেতুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান। মামলা নং-২।

মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপ-পরিদর্শক (এসআই) কাওছার হোসেন জানান, বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়ায় মমিন মোড়লকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার ২৫/২৯/৩১ ধারা মোতাবেক তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান জানান, মমিন মোড়ল গত ৮ মার্চ দুপুরে তার ব্যবহৃত ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিকর পোস্ট করেন। সেটি দেখে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদির নির্দেশে তিনি বাদী হয়ে তালা থানায় মামলা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ