শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ ‘ইসলামি কার্যক্রমে বড় শঙ্কা ইখলাসের ঘাটতি ও আত্মশুদ্ধির অভাব’ ট্রান্সজেন্ডার নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের বিশেষ সুযোগ মসজিদে নববীতে নারীদের ইসলামি আলোচনার স্থান নির্ধারিত আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী

বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে দৈনিক ৩১৬ জন গুলিবিদ্ধ, মৃত্যু ১০৬: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৩৬০ জন গুলিবিদ্ধ হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় তিনি বলেন, বন্দুক সহিংসতা এ দেশে মহামারি। এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলছে।

তিনি বলেন, তাদের মধ্যে ১০৬ জনের মৃত্যু হয়। শুক্রবার ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করে বলেন, কাজেই যথেষ্ট হয়েছে, এখন এসব বন্ধ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি, আক্রান্ত ও ভুক্তভোগীদের প্রতি কংগ্রেস থেকে যথেষ্ট শোক প্রকাশ করা হয়েছে! এই বন্দুক সহিংসতা বন্ধে যে আইন প্রণয়ন করা হয়েছে, তাতেও ফাঁকফোকর রয়েছে। কাজেই কংগ্রেসকে কেবল শোক জানিয়ে ক্ষান্ত হলেই চলবে না, আরও বেশি কিছু করতে হবে।

এর আগে বৃহস্পতিবার বন্দুক সহিংসতার নিয়ন্ত্রণে সীমিত পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বাইডেন ও তার অ্যাটর্নি জেনারেল ম্যারিক গারল্যান্ড।

যুক্তরাষ্ট্রে অহরহ এলোপাতাড়ি গুলি, রক্তপাত ও আত্মহনন বন্ধে এটাকে প্রথম পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে হোয়াইট হাউস। এ সময় ‘ভুতুড়ে বন্দুক’ নামে চালু ঘরে তৈরি অনিবন্ধিত ও হদিস মেলা ভার আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে নির্বাহী আদেশ জারি করেছেন জো বাইডেন।

তিনি বলেন, বন্দুক সহিংসতা এ দেশে মহামারি। এটি আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলছে।

নির্বাহী আদেশের মাধ্যমে নতুন পদক্ষেপ নেওয়ায় প্রেসিডেন্টকে এখন আর কংগ্রেসের অনুমোদন নিতে হবে না। নির্দিষ্ট ধরনের বন্দুকের জন্য বিধি প্রণয়ন, ব্যাকগ্রাউন্ড যাচাই জোরদার ও স্থানীয় সহিংসতা প্রতিরোধের চেষ্টা থাকবে এই পদক্ষেপে।

তবে যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে প্রত্যেক নাগরিকের অস্ত্র বহনের অধিকার সুরক্ষিত থাকায় এবং অস্ত্র নিয়ন্ত্রণের আইনকে অনেকেই তাদের সাংবিধানিক অধিকারের ওপর আঘাত বিবেচনা করায় বাইডেনের জন্য অনিবন্ধিত অস্ত্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া বেশ কষ্টসাধ্য হয়েই দাঁড়াবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ