সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ের সম্ভাবনায় উদ্বিগ্ন ইসরায়েল-আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে আগামী মে মাসে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সম্ভাব্য বিজয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা ও ইসরায়েল।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে টেলিফোন আলাপে এই উদ্বেগ প্রকাশ করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও একইভাবে উদ্বেগ প্রকাশ করেন। ইসরায়েলের ওয়ালা নিউজ ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে রাশিয়া টুডে এ খবর দিয়েছে।

টেলিফোন আলাপে ইসরায়েল ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বী ফাতাহ আন্দোলনের মধ্যে মারাত্মক রকমের বিভক্তির কারণে গাজা ভিত্তিক হামাস মে মাসের নির্বাচনে বিজয়ী হতে যাচ্ছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর উদ্বেগ আমলে নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনে যে দলই ক্ষমতায় আসুক না কেন তাদেরকে অবশ্যই সহিংসতা বন্ধ করতে হবে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে এবং আগে যে সমস্ত চুক্তি হয়েছে তার প্রতি সম্মান জানাতে হবে। একইসাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন যে, আমেরিকা বিশ্বাস করে ফিলিস্তিনিদের একইরকম স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক চর্চার অধিকার থাকা উচিত।

ইসরায়েলের সমস্ত আগ্রাসী নীতির প্রতি অন্ধ সমর্থন দেয়ার পরও আমেরিকার পক্ষ থেকে এই বক্তব্য দেয়া হলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যকে পর্যবেক্ষকরা হাস্যকর বলে মনে করছেন।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ