সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

করোনায় লকডাউনে এক মাসের বাসা ভাড়া মওকুফের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লকডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দোকান ও কর্ম হারিয়ে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের এক মাসের দোকান ভাড়া ও বাড়ি ভাড়া মওকুফে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ।

আজ রোববার (১১ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

বিজ্ঞপ্তিতে বাহারানে সুলতান বাহার বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার গত ৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করে। আগামী ১৪ এপ্রিল থেকে দেশে সর্বাত্মক লকডাউনের চিন্তা ভাবনা করা হচ্ছে। কিন্তু লকডাউনের ফলে দেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণি কর্ম হারিয়ে মানবেতর জীবনযাপন করছে সে ভাবনা কেউ ভাবছে না। আমরা এই মানবিক সংকট থেকে উত্তরণে ক্ষতিগ্রস্তদের এক মাসের দোকান ভাড়া ও বাড়ি ভাড়া মওকুফে সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, সারাদেশে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানায় লকডাউনের ফলে যদি ছুটি ঘোষণা করা হয় তাহলে কোনও শ্রমিকের বেতন যেন কর্তন না হয়। পাশাপাশি ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জোর দাবি জানাচ্ছি।

ভাড়াটিয়া পরিষদের সভাপতি বলেন, লকডাউন ও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে অস্থিতিশীলতা তৈরি করে পণ্যের মূল্য বৃদ্ধি করছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং লকডাউনে সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে বিশেষ রেশনিং ব্যবস্থার মাধ্যমে ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের জোর দাবি জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ