সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ব্রাদারহুডের সাবেক প্রধানকে যাবজ্জীবন কারাদণ্ড দিল মিশরের আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম ব্রাদারহুডের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে মিশরের আদালত। ৭৬ বছর বয়স্ক নেতা মাহমুদ ইজ্জত জনগণকে সহিংস করে তুলতে কাজ করছিলেন বলে প্রমাণ পাওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। তবে এতোদিন ধারণা ছিল তিনি পালিয়ে আছেন। তবে গত বছরের আগস্ট মাসে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ইজ্জত ব্রাদারহুড সদস্য ও বিরোধীদের মধ্যে সংঘাতের সময় তার সংগঠনের সদস্যদের হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন। ২০১৫ সালে সাবেক প্রসিকিউটার জেনারেলের হত্যার ক্ষেত্রেও তার ভূমিকা ছিল বলে অভিযোগ। সাবেক প্রসিকিউটার জেনারেল ছিলেন মুসলিম ব্রাদারহুড আন্দোলনের বিরোধী।

এ রায় নিয়ে চুপ রয়েছেন ইজ্জতের আইনজীবীরাও। যদিও ব্রাদারহুড প্রথম থেকেই বলে আসছে, এসব অভিযোগ মিথ্যা। ২০১৩ থেকে গ্রেপ্তার হওয়া পর্যন্ত তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের প্রধান।

২০১৪ সাল থেকে সেনা প্রধান আব্দেল ফতাহ এল-সিসসি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি নানাভাবে মুসলিম ব্রাদারহুডের ওপর নিপীড়ন চালিয়ে আসছেন। সাম্প্রতিক সময়ে মিশরের বিচারকরা কয়েকশ মুসলিম ব্রাদারহুড নেতা ও কর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ