শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার 

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রামণ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় একজন ও সোনারগাঁওয়ে আরেকজন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে।

এছাড়া নতুন করে আরও ১১৮ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৩৯৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৩১১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯৩ জনের। মোট নমুনা সংগ্রহ হয়েছে ৯২ হাজার ৩৬ জনের। শনিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ৯৫ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৯ জন, সদরে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৭৪ জন, বন্দরে মারা গেছেন ৭ জন ও আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৪ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৬ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৩১ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫১ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮২১ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যান। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ