শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে ৪ র‌্যাব সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অপহরণ করে অর্থ আদায়ের অভিযোগে অভিজাত বাহিনী র‌্যাবের চার সদস্যকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।

আজ শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরো ২ জন পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের ৩ জন সেনাবাহিনীর ও অপরজন বিমানবাহিনীর সদস্য বলে জানান তিনি।

গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, তবে তাদের স্ব স্ব বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। নিজ বাহিনীর আইন অনুযায়ী তাদের বিচার হবে।

পুলিশ জানায়, পলাতক দুই জনের একজন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং অন্যজন কোনো বাহিনীর নয়, সাধারণ মানুষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ