সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দ্বিতীয় ডোজের প্রথম দিনে টিকা নিলেন ৮১ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে শুরু হলো করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকার দেয়ার কর্মসূচি। প্রথম দিনে টিকা নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। পাশাপাশি টিকার প্রথম ডোজও পেয়েছেন ১৪ হাজার ৮০৪ জন।

চিকিৎসকেরা বলছেন, টিকা নিলে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি, জটিলতা ও মৃত্যু কমে।

জানা গেছে, দেশের সবচেয়ে বড় টিকাকেন্দ্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এখানে করোনার প্রথম ডোজ নিয়েছেন ৪৯ হাজার মানুষ। দ্বিতীয় ডোজ নেয়ার প্রথম দিনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়।

গত ২৮ জানুয়ারি, ৭ ও ৮ মার্চে যারা টিকা নিয়েছেন, তারাই আজ দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেছেন। এর মধ্যে এক হাজার ৩৬১ জন টিকার দ্বিতীয় ডোজ আর ৭৭ জন পেয়েছেন প্রথম ডোজ।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ জানান, আজ থেকে টিকার দ্বিতীয় ডোজের কার্যক্রম শুরু হয়েছে। এই কেন্দ্রে মানুষের ভিড় ছিল। প্রথম দিনের এখানে এক হাজার ৩৬১ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। এই কেন্দ্রে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী, নৌ প্রতিমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করলাম। দেশের সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান সায়েদুর রহমান জানান, সারাদেশের এক হাজারের বেশি হাসপাতালে চলছে টিকা কর্মসূচি। প্রথম ডোজের তুলনায় দ্বিতীয় ডোজ নেয়া ব্যক্তির সংখ্যা ছিল বেশি। টিকার দ্বিতীয় ডোজ পাবেন ৫৫ লাখ ৬৮ হাজার ৭০৩ জন। গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকা দেয়া শুরু হয়। দুই মাস পর দেয়া হচ্ছে দ্বিতীয় ডোজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ