সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

আজ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকার প্রথম ডোজ দেওয়ার পাশাপাশি আজ হতে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে।স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, টিকার দ্বিতীয় ডোজ নিতে প্রথম ডোজ নেওয়া সবার কাছে ইতোমধ্যে পর্যায়ক্রমে এসএমএস পাঠানো শুরু হয়ে গেছে।

প্রথম ডোজ নেওয়া কেউ এসএমএস না পেলেও তিনি যে তারিখে প্রথম ডোজ নিয়েছিলেন, সেই তারিখের দুই মাস পর টিকা কার্ড নিয়ে আগের কেন্দ্রে গিয়ে দ্বিতীয় ডোজ নিতে পারবেন। ৭ ফেব্রুয়ারি যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাদের আজ টিকা দেওয়া হবে। আজ দ্বিতীয় ডোজ পাবেন ৩১ হাজার ১৬০ জন।

গত সোমবার কোভিড-১৯ টিকার পর্যাপ্ত মজুতের বিষয়ে সংশয় দূর করে নির্ধারিত সময় ৮ এপ্রিল থেকেই দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ২৮ জানুয়ারি উদ্বোধন শেষে ৭ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হয়েছিল।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ