বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

রমজানে মসজিদে ইফতার ও সাহরি স্থগিত করলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারি সংক্রমণ রোধে আসন্ন রমজান মাসে কোনো মসজিদে ইফতার ও সাহরি আয়োজন করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

শায়খ আবদুল লতিফ আলে শেখ বিবৃতিতে জানান, রমজানের নির্দিষ্ট দিনে মসজিদে অবস্থান করে ইতিকাফ পালনও স্থগিত করা হয়েছে।

এছাড়া রাতের বেলা মসজিদে অনুষ্ঠিত তারাবিহ নামাজ ও কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজসহ সংশ্লিষ্ট বিষয়ে শিগগির জানিয়ে দেওয়া হবে। সৌদির পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদ এক বিবৃতিতে জানায়, মক্কার পবিত্র মসজিদুল হারামে দৈনিক ৫০ হাজার ওমরাহ যাত্রী ও এক লাখ মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন করা হয়েছে।

পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস জানান, পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে শুধুমাত্র করোনা টিকা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। তাছাড়া মসজিদুল হারাম ও মসজিদে নববিতে প্রবেশের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। সূত্র : আরব নিউজ

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ