সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মসজিদে নামাজের আগে-পরে সমাবেশ নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

আজ বুধবার (৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে জুমার নামাজ ও অন্যান্য ওয়াক্তের নামাজ শেষে এবং অন্যান্য উপাসনালয়ে প্রার্থনা শেষে কোন প্রকার সভা সমাবেশ করা যাবে না। মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিত করে নামাজ আদায় করতে হবে। এছাড়া অন্য উপাসনালয়গুলোতেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রার্থনা করতে হবে।

এছাড়া মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এই নির্দেশনা লঙ্ঘন করা হলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে নির্দেশ দেয়া হয়েছে।

করোনা সংক্রমণরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধও জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ