সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

গুলিস্তানে দোকানি-পুলিশ ধাওয়া পাল্টাধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলিস্তানে দোকান খোলার দাবিতে বিক্ষোভকারী দোকানদারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (৭ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলিস্তানের বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে ফুলবাড়িয়া মার্কেটের সামনে ঢাকা রেডিমেড গার্মেন্টিস ব্যবসায়ী সমিতির ব্যানারে দোকানিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।

এরপর তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এসময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে কেউ এই ঘটনায় আহত হয়নি।

উল্লেখ্য, লকডাউনে দোকান খোলা রাখার দাবিতে বিভিন্ন এলাকার দোকানি মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখে বেচাকেনা চালু রাখার জন্য সরকারের কাছে অনুরোধ জানায় তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ