মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান

ইরানি জাহাজে হামলা, অভিযুক্ত ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লোহিত সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেন উপকূলের কাছে থাকা অবস্থায় লিম্পেট মাইন হামলার কবলে পড়ে জাহাজটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

আজ বুধবার (৭ এপ্রিল) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার (৬ এপ্রিল) স্থানীয় সময় ভোরে ওই জাহাজে হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাজটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ বলেছেন, সাভিজ নামের বেসামরিক ওই জাহাজটি ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশনের (আইএমও) অধীনে নিবন্ধিত। জাহাজটি লোহিত সাগরে ইরানের সহযোগী স্টেশন হিসেবে কাজ করে এবং জলদস্যুবিরোধী অভিযান পরিচালনা করে থাকে।

তবে, দুবাইভিত্তিক সংবাদ মাধ্যম আল অ্যারাবিয়া জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ড রেজিমেন্টের (আইআরজিসি) সঙ্গে জাহাজটির সম্পর্ক রয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি জানাচ্ছে, বাণিজ্যিক জাহাজের এসকর্ট মিশনে থাকা ইরানি কমান্ডোদের সহযোগিতা দিতে কয়েক বছর ধরে লোহিত সাগরে অবস্থান করছে সাভিজ।

অপরদিকে, ফেব্রয়ারির শেষ দিক থেকে ইরান ও ইসরায়েলের জাহাজে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। ওই সব হামলার ঘটনায় দুই দেশ একে অপরকে দোষারোপ করে আসছে। এ ব্যাপারে রয়টার্স জানিয়েছে, ইরানি জাহাজে সাম্প্রতিক এই হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ