সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সোনারগাঁও থানার নতুন ওসি হাফিজুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতের ঘটনায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ওসি রফিকুল ইসলামকে বদলি করে ওই থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে।

ওসি রফিকুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন হাফিজুর রহমান। মঙ্গলবার রাতে তিনি সোনারগাঁও থানার নতুন ওসি হিসেবে যোগদান করেন। শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে তাকে এখানে বদলি করে আনা হয়েছে। তার বাড়ি রাজবাড়ি জেলার সদর থানায়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে স্ত্রীসহ অবরুদ্ধ করে রাখার ঘটনায় সংশ্লিষ্ট থানার ওসি রফিকুল ইসলামকে রোববার রাতে বদলি করা হয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এটিকে ‘জনস্বার্থে বদলি’ বলছেন তিনি। গত বছরের ৫ অক্টোবর সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব নিয়েছিলন রফিকুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ