সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দোকান খোলা রাখার দাবিতে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময় দোকান খোলা রাখার দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

মার্কেট খুলে দেওয়ার দাবিতে মঙ্গলবার রাজধানীর মিরপুর ১ নম্বর মোড়ে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

এর আগে ওই এলাকার বিভিন্ন সড়কে মিছিল করেন ব্যবসায়ীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মিরপুর ১ ও এর আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যবসায়ী বলেন, সরকার বিধিনিষেধ দিলেও অফিস-আদালত, বইমেলা, শিল্পকারখানা থেকে শুরু করে অনেক কিছুই খোলা রেখেছে। তারাও তাদের দোকান সীমিত আকারে খুলতে চান।

এদিকে, দোকান খোলা রাখার দাবিতে বেলা ১১টার দিকে নীলক্ষেত এলাকায় জড়ো হন নিউমার্কেট ও গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা। তারা স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট সময়ের জন্য হলেও দোকান খুলতে দেওয়ার দাবি জানান।

এছাড়া গাইবান্ধা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং টাঙ্গাইলের মির্জাপুরসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ী-কর্মচারীরা।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের উচ্চমাত্রার সংক্রমণ নিয়ন্ত্রণে ‘লকডাউন’ বিষয়টি উল্লেখ না করে সোমবার থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে নির্দেশনা দিয়েছে সরকার। হোটেল, নিত্যপণ্য ও কাঁচামালের দোকান ছাড়া বন্ধ রাখতে হচ্ছে অন্যান্য মার্কেট ও দোকানপাট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ