বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

এ রমজানে যারা ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন বা এক ডোজ টিকা নেওয়ার পর কমপক্ষে ১৪ দিন পার হয়েছে অথবা যারা করোনা আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সেরে উঠেছেন; শুধু তারাই এবার মসজিদুল হারামে নামাজ পড়ার বা ওমরাহ করার সুযোগ পাবেন।

পবিত্র রমজান মাসে ওমরাহ পালন অথবা মসজিদুল হারামে নামাজ আদায় করার ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, যাদের শরীরে করোনার বিরুদ্ধে ইমিউনিটি তৈরি হয়েছে তারা রমজানে কাবায় নামাজ আদায় করতে পারবেন ও ওমরাহ করতে পারবেন।

তবে এ নিয়ম রমজানের পরে হজ মৌসুমেও বহাল থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়। এখন পর্যন্ত দেশটিতে করোনায় অন্তত তিন লাখ ৯৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং ছয় হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত দেশটির প্রায় সাড়ে তিন কোটি নাগরিকের মধ্যে ৫০ লাখের মতো মানুষ করোনার টিকা নিয়েছেন।

গত বছর দেশটির মাত্র ১০ হাজার মানুষ হজ করার সুযোগ পেয়েছিলেন। বিদেশে অবস্থানরত সৌদি নাগরিক বা অন্য দেশের নাগরিকদের জন্য হজ গত বছর বন্ধ ছিল। সূত্র: আল-জাজিরা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ