সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় টহল পুলিশের একটি পিকআপের সাথে যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২১ পুলিশ আহত হয়েছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পশ্চিম মেড্ডার মার্কাজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ ট্রাক পুলিশ লাইন্সে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি যাত্রীবিহীন বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। এ সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

তাদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুপার মো. আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে আসেন এবং আহতেদর খোঁজ খবর নেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী জানান, এ ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘাতক বাস ও বাস চালককে আটক করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ