মোস্তফা ওয়াদুদ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে কিছু মানুষের হয়রানির মুখে পড়েছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।
এরপরই স্থানীয় জনতা তাকে হামলাকারীদের হাত থেকে ছিনিয়ে আনেন। গতকাল শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয় বলে জানা যায়।
গতকাল শনিবার বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে ছিলেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। নাম আমিনা তৈয়বা। স্ত্রীকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়েল রিসোর্টে নিজের স্ত্রীসহ অবরুদ্ধ হয়েছিলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।
কিন্তু গতকালের এ ঘটনা নিয়ে আজ রোববার সংসদে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই নিজের ফেসবুক লাইভে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।
এসময় তিনি বলেন, আমি যদি মিথ্যা তথ্য দিয়ে থাকি তবে কোরআনের আয়াত অনুযায়ী, আমি যেন ধ্বংস হয়ে যাই। আমার ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়। পক্ষান্তরে যারা আমার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়েছেন, মিথ্যা প্রচার করছেন, আমার স্ত্রীর সম্পর্কে অসত্য ও ভুল তথ্য দিয়েছেন, আমার চরিত্রের উপর কালিমা লেপন করেছেন, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ তুমি তাদের ওপর তোমার গজব নাজিল কর। ও আল্লাহ তুমি তাদের ওপর তোমার গজব নাজিল কর। ও আল্লাহ তুমি তাদের ওপর তোমার গজব নাজিল কর।
এরপর মাওলানা মামুনুল হক চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, আমি তাদের সকলকে আহ্বান জানাব, তারাও আমার মতো এরূপ বক্তব্য দিক, যদি তাদের সৎ সাহস থাকে। তারা এ কথা বলুক- যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি তো আমার ওপর খোদার গজব নাজিল হোক, আর তারা যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাদের ওপর যেন আল্লাহর গজব নাজিল হয়। এবং তাদের বংশ যেন নির্বংশ হয়ে যায়। তাহলে তাদের ব্যাপারে আমার আর কোনো অভিযোগ থাকবে না।
এদিকে গতকাল নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।
স্থানীয় পুলিশ জানায়, মাওলানা মামুনুল হক সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে উঠেন। দুপুর থেকেই এলাকায় এ খবর প্রচার হয় যে, মাওলানা মামুনুল হক রিসোর্টে অবস্থান করছেন। এরপরই স্থানীয় লোকজন মাওলানা মামুনুল হককে দেখতে ভীড় করেন।
এমডব্লিউ/