সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

টিকা নেয়ার পরও করোনা আক্রান্ত হলেন আওয়ামী লীগ নেতা হানিফ ও চুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

আজ মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত কর্মকর্তা তারিকুল ইসলাম টুটুল জানান, স্যার এর করোনা পজিটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এদিকে টিকা নেয়ার প্রায় দুই মাসের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সারাদেশে করোনা টিকা নেয়া আনুষ্ঠানিক উদ্বোধনকালে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিয়েছিলেন চুমকি।

গতকাল মেহের আফরোজ চুমকির সহকারী ব্যক্তিগত কর্মকর্তা (এপিএস) মো. মাজেদুল ইসলাম সেলিম জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এরপর থেকে তিনি জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। এ কারণে ২ এপ্রিল করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। পরদিন শনিবার নমুনা পরীক্ষার পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

তখন থেকেই তিনি হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। তিনি (এমপি চুমকি) তার রোগ মুক্তির জন্য সব নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন বলেও জানান মাজেদুল ইসলাম সেলিম।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ