শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

হয়রানির শিকার মাওলানা মামুনুল হক, ছিনিয়ে আনলো জনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে স্ত্রীসহ বেড়াতে গিয়ে কিছু মানুষের হয়রানির মুখে পড়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক। এরপরই স্থানীয় জনতা তাকে হামলাকারীদের হাত থেকে ছিনিয়ে আনেন। শনিবার বিকাল ৩টায় রয়াল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে তাকে অবরুদ্ধ করা হয় বলে জানা যায়।

আজ শনিবার বিকাল ৩টায় রয়্যাল রিসোর্টের ৫ম তালার ৫০১ নম্বর কক্ষে ছিলেন তিনি। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এ বিষয়ে মাওলানা মামুনুল হক জানান, সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। নাম আমিনা তৈয়বা। স্ত্রীকে সঙ্গে নিয়ে রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিনি।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, মাওলানা মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন রয়েল রিসোর্টের একটি কক্ষে স্ত্রীসহ অবস্থান করেছেন- এমন খবরে স্থানীয় লোকজন তাকে দেখার জন্য রিসোর্ট আসে। এর পরেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। মাওলানা মামুনুল হক পুলিশকে জানিয়েছেন সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী। পরে পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে উদ্ধার করেছে।

স্থানীয় পুলিশ জানায়, মাওলানা মামুনুল হক সকালে রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষটিতে উঠেন। দুপুর থেকেই এলাকায় এ খবর প্রচার হয় যে, মাওলানা মামুনুল হক রিসোর্টে অবস্থান করছেন। এরপরই স্থানীয় লোকজন মাওলানা মামুনুল হককে দেখতে ভির।

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান সন্ধ্যায় জানান, আমরা মাওলানা মামুনুল হকের সঙ্গে কথা বলছি। তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এমডব্লিউ/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ