শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

লকডাউন ঘোষণা: জরুরি বৈঠকে বসছে হাইয়াতুল উলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্যগণ জরুরি বৈঠকে বসছে আজ। বোর্ডের কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলের কাবিলা ভবনে আজ বাদ আসর অনুষ্ঠিত হবে এ বৈঠক। আল হাইয়াতুল উলইয়ার সদস্য ও গহরডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিন আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বাদ আসর সরকার ঘোষিত লকডাউনে পরীক্ষা সংক্রান্ত জরুরী বিষয়ে আলোচনা করার জন্য বৈঠক বসবে হাইয়াতুল উলিয়া। এতে সভাপতিত্ব করার কথা রয়েছে মুফতি রুহুল আমিনের।

এদিকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হয়েছে আজ শনিবার (৩ এপ্রিল), ১৯ শা‘বান ১৪৪২ হিজরী থেকে।

গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আজ (৩ এপ্রিল) শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত (৩১ মার্চ) তাকমলি পরীক্ষা কথা হওয়ার ছিলো। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকে কেন্দ্র করে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে তিনদিন পিছিয়ে আজ শনিবার (৩ এপ্রিল) এ তারিখ নির্ধারণ করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ