সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মাদরাসা শিক্ষকের মুক্তি চেয়ে প্রতিবাদ, হামলার শিকার গৃহবধূ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘হয়রানিমূলক ও মিথ্যা’ মামলায় এক মাদরাসার শিক্ষককে কারাগারে পাঠানোর প্রতিবাদ ও মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করায় প্রতিপক্ষের হামলা ও শ্লীলতাহানীর শিকার হয়েছেন সেই মাদরাসা শিক্ষকের স্ত্রী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

গত বুধবার কিশোরগঞ্জের কুলিয়ারচরে এই গটনা ঘটেছে বলে জানা গেছে।

সূত্রের খবর অনুযায়ী, বুধবার রাতে হামলার শিকার হয়ে গৃহবধূ মিনারা আক্তার খাতুন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নম্বর কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি উপজেলার আগরপুর বাগপাড়া গ্রামের মাদরাসাশিক্ষক মো: আক্তারুজ্জামান হারিছের স্ত্রী।

বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের মিনারা বলেন, গত ২৭ মার্চ বেলা ১১টার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো: কবির হোসেন (৪৫) ও তার স্ত্রী মোছা: শিরিন আক্তারসহ (৩৬) তাদের সহযোগীদের অপকর্ম সংবাদ সম্মেলনে তুলে ধরি। এ সময় কারাবন্দী আমার স্বামীর মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানাই। জাতীয় কয়েকটি গণমাধ্যমে এ সংবাদ প্রকাশিত হয়।

তার অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের কবির হোসেন, শিরিন আক্তার, আঙ্গুর মিয়া ও সবুজ মিয়া দেশীয় অস্ত্র নিয়ে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আমার ঘরের দরজা ও বেড়া ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকে নির্মমভাবে মারধরসহ শ্লীলতাহানি করে। এ সময় ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আমাকে আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় তার বড় ছেলে রাতুল কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ