শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বাজারে বাড়ছে ভিড়, দাম বাড়ার শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনার সংক্রমণ ক্রমাগতভাবে বেড়ে চলায় সোমবার থেকে এক সপ্তাহের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ে দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণাও দেয়া হয়েছে।

এমন খবরে নিত্যপণ্যের বাজারে, দোকানে সাধারণ ক্রেতাদের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো। অনেকে প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণ পণ্য কেনায় দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

আজ শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘরে দেখা গেছে, দোকানগুলোতে অন্যান্য দিনের একই সময়ের চেয়ে ক্রেতাদের বেশ ভিড় রয়েছে। বিশেষ করে দুপুরের পর থেকে বাজারে লোকজন বেশি আসতে থাকেন।

এর কারণ জানতে চাইলে অনেকেই বলছেন, লকডাউন কার্যকর হওয়ার আগেই তারা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে রাখছেন। বলা তো যায় না, লকডাউনের মেয়াদ বাড়ানো হয় কি না, বাজার স্বাভাবিক থাকে কি না।

দোকানিরা বলছেন, গত বছরের লকডাউনের কথা মাথায় রেখে এবার অনেকেই পুরো এক মাস বা তারও বেশি সময়ের পণ্য কিনছেন। এতে পণ্যে সংকট দেখা দিতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ