বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

ঢাকা দক্ষিণে কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। সেই ঘোষণা মোতাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার সন্ধ্যায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নূরীকে কেন্দ্রীয় কারিগরি কমিটির সুপারিশ ও স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেই অনুয়ায়ী ডিএসসিসির করণীয় নির্ধারণপূর্বক কঠোরভাবে লকডাউন বাস্তবায়নের নির্দেশনা দেন। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লকডাউন বাস্তবায়নে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন,‘ইতোমধ্যে মেয়র মহোদয় করোনাভাইরাস প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় কারিগরি কমিটি, স্বাস্থ্য অধিদপ্তরসহ সরকারের অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।

সে লক্ষ্যে আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। এ নিয়ে আগামীকাল একাধিক দাপ্তরিক সভা রয়েছে। সভার পরে আমরা গণমাধ্যমকে সার্বিক বিষয়াদি অবহিত করব।’

প্রধান নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‘আজ সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে লকডাউন বাস্তবায়নে করণীয় নির্ধারণ করতে আমাদের এক অনলাইন বৈঠক রয়েছে। সেখানেও আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পাব বলে আশা করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ