সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আগামীকাল যথারীতি অনুষ্ঠিত হবে হাইয়াতুল উলইয়ার পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: আগামীকাল আল-হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় তাকমিল পরীক্ষা অনুষ্ঠিত হবে যথারীতিভাবে। তবে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে কোন পদ্ধতি কিংবা কী প্রক্রিয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিষয়ে জানানো হবে আগামীকাল রোববার (৪ এপ্রিল)। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি মোহাম্মদ আলী।

আজ শনিবার (৩ এপ্রিল) বাদ আসর হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেন বোর্ডটির মনিটরিং সেল। হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন, হাইয়াতুল উলিয়ার সদস্য মাওলানা মাহফুজুল হক, মুফতি মোহাম্মদ আলী, ফরিদাবাদ মাদরাসার মুহাদ্দিস মুফতি রুহুল আমিন ও বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রধান মুফতি ও বোর্ডটির পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি এনামুল হক কাসেমী।

এদিকে করোনা মহামারি ঠেকাতে সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আর সারাদেশে এক সপ্তাহের জন্য লকডাউনের রূপরেখা তৈরিতে জরুরি বৈঠক ডেকেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে প্রশানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসসহ সব মন্ত্রণালয়, ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আজ শনিবার (৩ এপ্রিল) বিকাল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক হবে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

বৈঠকে তিন বাহিনীর প্রতিনিধি, পুলিশের মহাপরিদর্শক, বিজিবি’র মহাপরিচালক, আনসারের মহপরিচালকসহ চারটি গোয়েন্দা সংস্থার প্রধানদের প্রতিনিধিদেরও উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে লকডাউনের সময়সীমা নির্ধারণ করা হবে। আলোচনা করে চূড়ান্ত করা হবে লকডাউন বাস্তবায়নের কৌশল।

এছাড়া শিল্প প্রতিষ্ঠান খোলা রাখা হলে সেখানে শ্রমিকরা কীভাবে কারখানায় আসবে এবং কাজ করবে তা নিয়েও বিস্তারিত আলেচনা শেষ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। অপরদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, শিল্প কারখানা খোলা রেখে সোম কিংবা মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে লকডাউন দেওয়ার বিষয়ে কাজ চলছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ