বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

মসজিদুল হারামে চাকু হাতে স্লোগান, তাৎক্ষণিক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মক্কার মসজিদুল হারামে একজন চাকুধারী ব্যক্তিকে আটক করেছে সৌদি পুলিশ। ওই ব্যক্তিকে সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

গত মঙ্গলবার (৩০ মার্চ) আসর নামাজের সময় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মসজিদুল হারামের প্রথম তলা থেকে নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিক তাকে আটক করে। এ সময় তাকে সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে একজন সাদা পোশাকের লোককে একটি গোষ্ঠীর সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পুলিশ ও মুসল্লিরা তার পিছনে দৌঁড়ে গিয়ে তাকে আটক করে।

এদিকে মসজিদুল হারামের ভেতর সন্ত্রাসী গোষ্ঠীর সমর্থনে স্লোগান দেওয়ার নিন্দা জানিয়েছেন পবিত্র দুই মসজিদ পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আল সুদাইস। সূত্র: আরব নিউজ

ভিডিওটি দেখতে ক্লিক করুন

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় ৭শ’ জনের বিরুদ্ধে মামলা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ