শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ চলছে। এতে সভাপতিত্ব করছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। উপস্থিত আছেন কেন্দ্রীয় নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী, হেফাজত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, ড. আহমদ আব্দুর কাদের, অর্থ সম্পাদক মুফতি মুনীর হোসাইন কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিনসহ হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী নেতৃবৃন্দ।

আজ শুক্রবার (২ এপ্রিল) বাদ জুমায় পূর্বঘোষিত কর্মসূচি এ বিক্ষোভ সমাবেশ করে হেফাজত। এর আগে গতকাল আজকের হেফাজতের এ বিক্ষোভে নতুন তিন নির্দেশনা দিয়েছিলেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। নির্দেশনা তিনটি ছিলো,

১) কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে।
২) কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না।
৩) নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

গত সোমবার (২৮ মার্চ) হরতাল পালন শেষে আজকের এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ