বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

আল্লামা মাহমুদুল হাসানের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাইলেন হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বর্ষিয়ান শাইখুল হাদিস, রাজধানী যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসানের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব, মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের আমির আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

তিনি বলেছেন, আল্লামা মাহমুদুল হাসান দেশ ও জাতির জন্য অনেক অবদান রেখে আসছেন। বিশেষ করে বিদআদ শিরিক থেকে মুসলমানদের মুক্ত রেখে সুন্নতের উপর প্রতিষ্ঠিত করতে তার অবদান অবিস্মরণীয়। এছাড়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে তিনি যুগোপোযোগী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছেন।

তিনি দোয়া কামনায় বলেছেন, ইতোমধ্যে দেশের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। তাই আল্লাহ তায়ালার কাছে আল্লামা মাহমুদুল হাসান- এর আশু রোগ মুক্তি কামনা করছি।

এছাড়াও তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, আল্লামা মাহমুদুল হাসান যেন পুরোপুরি সুস্থ হয়ে দ্বীন ও ইসলাম, বিশেষত কওমি মাদ্রাসার কল্যাণে পুনরায় আত্মনিয়োগ করতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ