শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আগামীকাল শুরু হচ্ছে তাকমীল পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হবে আগামীকাল শনিবার (৩ এপ্রিল), ১৯ শা‘বান ১৪৪২ হিজরী থেকে। গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত এক বৈঠকে আগামীকাল পরীক্ষা নেওয়ার এ বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত (৩১ মার্চ) তাকমলি পরীক্ষা কথা হওয়ার ছিলো। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকে কেন্দ্র করে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে তিনদিন পিছিয়ে আগামীকাল শনিবার (৩ এপ্রিল) এ তারিখ নির্ধারণ করা হয়।

তবে গত মঙ্গলবার (৩০ মার্চ) মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে পরীক্ষার বিষয়ে অনুষ্ঠিত বৈঠকে বলা হয়, বিগত মোদিবিরোধী আন্দোলনে পরীক্ষার্থীদের থেকে যারা আহত হয়েছে তাদের সুস্থ হওয়া সাপেক্ষে মাদরাসার অনুমোদন নিয়ে পরে পরীক্ষা নিবে হাইয়াতুল উলিয়া বোর্ড। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছিলেন হাইয়াতুল উলিয়ার সদস্য মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

মতিঝিলের কাবিলা ভবনে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় কার্যালয়ের বৈঠকে সভাপতিত্ব করেছিলেন গওহারডাঙ্গা বোর্ডের চেয়ারম্যান ও হাইয়াতুল উলিয়ার সদস্য মুফতি রুহুল আমিন।

হাইয়াতুল উলিয়ার বৈঠকে উপস্থিত ছিলেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা নূরুল আমিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুল বছীর, মাওলানা ছফিউল্লাহসহ হাইয়াতুল উলিয়ার প্রমূখ সদস্যবৃন্দ।

এদিকে প্রকাশ করা হয়েছে হাইয়াতুল উলিয়ার তাকমীল পরীক্ষার নতুন রুটিন। আমাদের পাঠকদের জন্য প্রকাশিত রুটিনটি এখানে সংযুক্ত করছি। পরীক্ষার সময়সূচি (পুনঃসংশোধিত)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ