সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

‘সারাদেশে আলেমদের হয়রানী বন্ধ ও নাশকতার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে নিরীহ নিরাপরাধ আলেম ওলামাদের যে কোন ধরণের হয়রানী বন্ধ করে নাশকতার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, গত ২৬ মার্চ থেকে গত তিনদিনে সারাদেশে যে নাশকতা হয়েছে তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব। দোষী সাব্যস্ত হওয়ার আগে সারাদেশে আলেম-ওলামা, মাদরাসার ছাত্র, শিক্ষকসহ মুসল্লিদের যে কোন ধরণের হয়রানী বন্ধ করতে হবে। মিথ্যা মামলা, হামলা করা থেকে বিরত থাকতে হবে।

চরমোনাই পীর বলেন, হাটহাজারী, বাহ্মণবাড়ীয়াসহ সারাদেশে পুলিশ-বিজিবিসহ দুস্কৃতিকারীদের গুলিতে নিহত ও আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে এবং মিথ্যা মামলা ও হয়রানী বন্ধ করে স্বাভাবিকভাবে কাজকর্ম করার পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ