বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস

মাওলানা সাঈদীর আবেদনের ওপর শুনানি মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর হাইকোর্টে করা আবেদনের ওপর শুনানি দুই সপ্তাহ মূলতবি করা হয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনে এ আদেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহষ্পতিবার এ আদেশ দেন। আদালতে সাঈদীর পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও মুজাহিদুল ইসলাম শাহীন। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

ইফার জাকাত তহবিলের এককোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। মামলাটিতে তদন্ত শেষে সাঈদীসহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তবে মামলার আসামি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে বাকী ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় গত ১১ জানুয়ারি। এ মামলায় আগামী ৭ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে।

দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া অপর পাঁচ আসামি হলেন- ইফার সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক। আসামিদের মধ্যে আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। অপর তিন আসামি জামিনে রয়েছেন।

উল্লেখ্য, দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হয়ে এখন কারাবন্দি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ