বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

বিদেশি শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তিতে যে শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করল সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার্ ইসলাম: বিদেশি শ্রমিক বা গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে দাসদাসী বলা নিষিদ্ধ করল সৌদি আরব। মঙ্গলবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়, নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশি শ্রমিকদের বলতে হবে কর্মী অথবা নারী কর্মী। খবর সৌদি গেজেটের।

মন্ত্রণালয় আরও জানায়, বিদেশি শ্রমিকদের নিয়োগ বিজ্ঞপ্তিতে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যা তাদের সম্মানে আঘাত করে। সেইসঙ্গে এমন কোনো শর্ত দেওয়া যাবে না যা তাদের অধিকারকে সংকুচিত করে।

সৌদি বাণিজ্য মন্ত্রণালয় জানায়, কোনো বিজ্ঞাপনে কর্মী, নারী কর্মীদের ছবি অথবা ব্যক্তিগত পরিচয়পত্রের তথ্য দেওয়া যাবে না। কোনো পরিস্থিতে শ্রমিকদের পরিষেবা গ্রহণ করার জন্য অর্থ ব্যয় করতে হবে এমন শর্তও বিজ্ঞাপনে দেওয়া যাবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ