সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

আগামীকাল হেফাজতের বিক্ষোভে নতুন তিন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করবে আগামীকাল শুক্রবার ২ এপ্রিল। হেফাজতের এ বিক্ষোভে নতুন তিন নির্দেশনা দিয়েছেন হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

নিজের ভেরিফাইড পেজে এক স্টাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন হেফাজত ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক।

তিনি তার স্টাটাসে লিখেন, আগামীকাল ২রা এপ্রিল হেফাজতে ইসলামের বিক্ষোভ কর্মসূচীর আপডেট। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত আগামীকাল ২রা এপ্রিলের বিক্ষোভ কর্মসূচী আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরীর নির্দেশে যেভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে-

১) কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বাদ জুমা সমাবেশ হবে।
২) কোথাও কোনো সমাবেশে আসা বা ফেরার পথে মিছিল হবে না।
৩) নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা শক্তিশালী করে সমাবেশ শান্তিপূর্ণভাবে পালন করা হবে।

গত সোমবার (২৮ মার্চ) হরতাল পালন শেষে এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন দলের নায়েবে আমীর আল্লামা আব্দুর রব ইউসুফী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ