বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শুক্রবারের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আমীরে হেফাজতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে গত ২৬ মার্চ তৌহিদি জনতার শান্তিপূর্ণ মিছিলে পুলিশের নির্বিচার গুলিতে নেতাকর্মী নিহত ও আহত হওয়ার প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকে আগামী ২ রা এপ্রিল শুক্রবার সারাদেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচী পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন আমীরে হেফাজত, শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ ৩১ ই মার্চ বুধবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, গত ২৬ মার্চ ঢাকা বায়তুল মোকাররম,হাটহাজারী,যাত্রাবাড়ী,বি-বাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত তৌহিদি জনতার উপর গুলিবর্ষণ করে ১৭ জনকে শহীদ করা হয়েছে এবং গুলি ও টিয়ারস্যাল নিক্ষেপ করে শতশত প্রতিবাদী তৌহিদি জনতাকে রক্তাক্ত করা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে আগামী শুক্রবার হেফাজতে ইসলামের ব্যানারে সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করুন। বাদ জুমা দেশের প্রতিটি মসজিদ থেকে হেফাজতে ইসলামের ব্যানারে সুশৃঙ্খলভাবে প্রতিবাদ মিছিল বের করুন।

এ প্রতিবাদ দেশ কিংবা সরকারের বিরুদ্ধে নয় উল্লেখ করে আমীরে হেফাজত বলেন, মোদি মুসলমানদের রক্তখেকো,ভারতের গুজরাটের আহমদাবাদে হাজার হাজার মুসলমানদের রক্ত ঝরিয়েছে কসাই মোদি। কাশ্মীরের মুসলমানদের রক্তে এই খুনী মোদির হাত এখনো রঞ্জিত। সে ৫০০ শত বছরের মুসলিম নিদর্শন বাবরী মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করে মুসলমানদের কলিজায় ছুরিকাঘাত করেছে। ৯০% মুসলমানের দেশে তার বিরুদ্ধে আন্দোলন হওয়ায় তৌহিদি জনতার উপর এভাবে নির্বিচারে গুলিবর্ষণ কখনো মেনে নেওয়া যায় না।

আল্লামা বাবুনগরী আরো বলেন, নিরিহ-নিরস্ত্র ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হামলা ও শহীদ করলো এর কোন বিচার এখনো হয়নি। বরং দেশের বিভিন্ন জায়গায় হেফাজতে ইসলামের নেতাকর্মী সহ তৌহিদি জনতার উপর নানা হয়রানি করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। অতিসত্বর তৌহিদি জনতার উপর হামলা মালা ও হয়রানী বন্ধ করতে হবে। এবং গ্রেফতারকৃতদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ