বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শাহজালালে দুবাইফেরত বিমান থেকে ৩৯টি স্বর্ণের বার উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বুধবার সকালে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়। এতে ৩৯টি স্বর্ণের বার ছিল।

এ তথ্য নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ।

তিনি জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করে স্বর্ণ পাচার করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে গোপন তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বিমানকে ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে চার কেজি।

তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ