শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজায় লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলিয়ার কো- চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের জানাজা আজ বুধবার (৩১ মার্চ) বাদ মাগরিব যশোর মনিরামপুর জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা প্রাঙ্গণে বড়ছেলে মাওলানা সুহাইল আহমদের ইমামতিতে অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশগ্রহণ করেন, বিএনপি'র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, গহরডাঙ্গা মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন, ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, বেফাকের সহসভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, আরজাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, জামিয়া মাহমুদিয়া বরিশালের মুহতামিম মাওলানা উবায়দুর রহমান মাহবুব, বারিধারা মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়া জানাজায় অংশগ্রহণ করেন, খুলনা দারুল উলুমের মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা শেখ মুজিবুর রহমান, মুফতি লুৎফুর রহমান ফারুকী, মাওলানা আনোয়ারুল করিম, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতি ইয়াহ‌ইয়া, মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, মাওলানা ইসহাক কামাল প্রমুখ।

জানাযার পূর্বে জামিয়া ইমদাদিয়া মাদানীনগর, মনিরামপুর, যশোরের মুহতামিম হিসেবে মুফতি ওয়াক্কাস সাহেবের মেজো ছেলে মাওলানা রশিদ আহমদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ