শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

জাল নোট তৈরির সরঞ্জামাদি ও ২২ লাখ টাকাসহ প্রতারক চক্র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর হাতিরঝিলে ২২ লাখ টাকার জাল নোট, জাল নোট তৈরির মেশিন ও সরঞ্জামাদি জব্দ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। এসময় এ চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেপ্তারও করেছেন তারা।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিবির উপ-পুলিশ কমিশনার আব্দুল আহাদ। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাও করা হয়েছে। গ্রেপ্তার দুইজন হলেন, পিরোজপুরের মলয় মণ্ডল (৩৬) ও চট্টগ্রামের জনি ডি কস্তা (৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার রাতে গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে হাতিরঝিল থানার রামপুরা পশ্চিম উলন বাসা ১১২/এ এর পঞ্চম তলার সিঁড়ির উত্তর পাশের ফ্ল্যাটের উত্তর পাশের বেডরুমে অভিযান চালায় পুলিশ। গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল আহাদের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো জসিম উদ্দিনের তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এতে প্রস্তুতরত অবস্থায় ২২ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও জাল টাকা তৈরির ১০টি স্ক্রিন ফ্রেম, দুইটি স্ক্রিন ফ্রেম আটকানোর কাঠবোর্ড, ছয়টি রঙের বোতল, দুই বান্ডেল টাকা তৈরির কাগজ এছাড়া সুতা, একটি লেমিনেটিং মেশিন, দুইটি প্রিন্টিং ব্রাশ উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে দুইজন গ্রেপ্তার করা হয়েছে। তবে এসময় অপর একজন পালিয়ে গেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ