সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মোংলায় ৫শ' টন কয়লা নিয়ে ডুবে গেল লাইটার জাহাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মোংলা পশুর নদীতে কয়লা বোঝাই এমভি ইস্পিয়া মাহিন নামক একটি কার্গো জাহাজ ডুবে গেছে। অতিরিক্ত পানির স্রোতে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে বন্দর জেটি সংলগ্ন ক্রিক বয়া থেকে কার্গো জাহাজটি ছুটে গিয়ে অন্য একটি লাইটারের সাথে ধাক্কা লেগে ডুবে যায়। এসময় আশেপাশে থাকা ছোট ছোট নৌযান দ্রুত ঘটনা¯হলে পৌছে নদীতে ভাসমান লাইটারের ১০ নাবিককে উদ্ধার করে।

ডুবে যাওয়া কার্গো জাহাজ এমভি ইস্পিয়া মাহিন’র মাষ্টার মো: শাহ আলম জানান, মোংলা বন্দরের হাড়িবাড়িয়ার ৬ নম্বরে থাকা একটি বিদেশী জাহাজ থেকে ২৮ মার্চ রবিবার ভোরে কয়লা বোঝাই করেন তারা। কার্গোটিতে প্রায় ৫০০ মেট্টিক টন কয়লা বোঝাই শেষে সকাল ৯টার দিকে পশুর নদীর বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়। সেখানে থাকাকালে মঙ্গলবার দুপুরের আগে প্রচন্ড পানির স্রোতে বয়া থেকে কার্গো জাহাজ বাঁধা রশি ছিড়ে যায়। এ সময় এমভি ইস্পিয়া মাহিনসহ প্রায় ১০/১২টি জাহাজ ওই বয়া থেকে ছুটে যায়। পরে ওই জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মত নিরাপদে সরতে থাকে।

এ সময় ওই সকল কার্গোর মধ্যে একটির সাথে ধাক্কা লাগে ইস্পিয়া মাহিনের। এতে কার্গোটির বাম পাশের হ্যাচ ফেটে যায়। তারপরও জাহাজটি বাঁচাতে মাষ্টার শাহ আলম প্রাণপন চেষ্টা করেন। জাহাজটি ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গেলে সেখানে ফাটা জায়গা হতে পানি উঠতে উঠতে এক পর্যায়ে ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজটি মঙ্গলবার বিকেলে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্যেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।

ডুবন্ত জাহাজটি পশুর চ্যানেলের বাহিরে চরের দিকে ডুবায় মুল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ। এর আগে গত ২৮ ফেব্রুয়ারী রাতে মোংলা বন্দরের পশুর নদীতে ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এম,ভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো জাহাজ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ