রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

৫০ বছর পরও দেশবাসী স্বাধীন হতে পারেনি: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ৫০ বছরেও দেশের মানুষ স্বতঃস্ফুর্তভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারছে না।

তিনি বলেন, গতকাল স্বাধীনতা দিবসে বায়তুল মোকাররমসহ সারাদেশে জনতার উপর পুলিশ ও সরকারদলীয় সন্ত্রাসীদেের হামলা প্রমাণ করে দেশের মানুষ আজও স্বাধীন নয়। তিনি বলেন, স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী বিরোধী সমাবেশে হামলা করে মোদীকে মুসল্লির লাশ উপহার দিয়ে বর্তমান ইতিহাসের সবচেয়ে ঘৃণিত কাজ করেছেন।

গতকাল সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় জিনজিরাস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সুলতান আহমদ খান, হাফেজ জয়নুল আবেদীন, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান। এছাড়া সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ