শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

১১ এপ্রিল ইউপি নির্বাচন না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে।

আজ সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে নির্বাচন কমিশন (ইসি) এ সিদ্ধান্ত নেয়। তবে আগামী ১ এপ্রিল বিষয়টি চূড়ান্ত হবে বলে জানায় ইসি।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা হয়তো নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ১ এপ্রিল। আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে যে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।’

১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ