সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

স্বাধীনতা দিবসে নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে রাজধানীতে চলছে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বাধীনতা দিবসের দিনে দেশের বিভিন্ন স্থানে নিরীহ মানুষকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ডাকা পূর্বঘোষিত সমাবেশ শুরু হয়েছে। পুলিশি কড়া ব্যারিকেডের মধ্যেও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে উঠছে প্রেস ক্লাব প্রাঙ্গণ।

সোমবার সকাল ১০টায় প্রতিবাদ সমাবেশটি শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮টা থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে প্রেস ক্লাব এবং এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে। যেকোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বাধীনতার দিবসে শান্তিপূর্ণ বিক্ষোভে মানুষ হত্যার প্রতিবাদে গত শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুদিনব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে আজ ২৯শে মার্চ ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল এবং আগামীকাল ৩০শে মার্চ জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ