সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

সকালে পরীক্ষা বিষয়ে হাইয়াতুল উলিয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় পরীক্ষার বিষয়ে বৈঠক বসছে আগামীকাল। আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ সোমবার হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানকে হাসপাতালে দেখতে গেলে শীর্ষ আলেমদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে যান তানযিমুল মাদারিসিল কাওমিয়া এর সভাপতি মুফতি আরশাদ রাহমানী, সংস্থাটির স্থায়ী কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হক, বেফাক সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, বেফাকুল মাদারিসিদ্দিনিয়ার মহাসচিব মাওলানা মোহাম্মদ আলী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ। অসুস্থ অবস্থাতেও তাকে দেশের পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, আগামীকাল সকালে সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেন তিনি।

প্রসঙ্গত, আগামী বুধবার ৩১ মার্চ থেকে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। দেশের করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পরীক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে সংস্থাটি।

এদিকে আজ সোমবার করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার সংবাদমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে বিশেষ অনুরোধে কওমি মাদ্রাসাগুলো চালুর অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু এখন করোনাভাইরাসের সংক্রমণ অনেক গুণ বেড়ে গেছে। অনেকে মারা যাচ্ছেন। আজও (গত ২৪ ঘণ্টায়) অনেকে মারা গেছেন। এ জন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কওমি মাদ্রাসাগুলো এর অন্তর্ভুক্ত থাকবে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের স্কুল-কলেজ আগামী ২৩ মে খোলার কথা। বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে আগামী ২৪ মে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ