সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

মহানবি সা.কে কটুক্তিকারী সেই চুয়েট ছাত্র ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ সা. কে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার দায়ে গ্রেফতার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) ২ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আজ সোমবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলালুদ্দীনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামি সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করা হয় আদালতে। বিজ্ঞ আদালত শুনানি শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবি হযরত মুহাম্মদ সা. কে উদ্দেশ্য করে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্যে করার দায়ে সৌরভ চৌধুরীর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে।

২১শে মার্চ সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাউজান থানা পুলিশের একটি টিম তাকে চট্টগ্রাম নগরের নালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। সৌরভ চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ