বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র মক্কা-মদীনায় এবারো থাকছে না এতেকাফের সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের কারণে এবার পবিত্র রমজানে সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে থাকছে না এতেকাফের সুযোগ। রোববার পবিত্র দুই মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান ও মসজিদুল হারামের ইমাম শায়েখ আবদুর রহমান আস-সুদাইস দুই মসজিদে রমজানের পরিকল্পনা ঘোষণাকালে এই কথা জানান।

শায়েখ আবদুর রহমান আস-সুদাইস বলেন, করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় এই বছরও রমজানে দুই পবিত্র মসজিদে এতেকাফের সুযোগ থাকছে না। করোনাভাইরাস সংক্রমণ রোধে পবিত্র দুই মসজিদে আসা জেয়ারতকারীদের টিকা নেয়ার আহ্বান জানান তিনি।

মসজিদুল হারামে জেয়ারতকারীরা মসজিদের পূর্ব আঙ্গিনাসহ নির্ধারিত পাঁচটি স্থানে নামাজের সুযোগ পাবেন। অন্যদিকে শুধু কাবার মাতাফ অঞ্চলেই (মসজিদুল হারামের ১ম তলা) তাওয়াফের সুযোগ পাবেন ওমরা পালনকারীরা। দুই মসজিদে জমজম পানি সরবরাহের কন্টেইনারের ব্যবস্থা না থাকলেও প্রতিদিন মসজিদে থাকা স্বেচ্ছাসেবকরা দুই লাখের বেশি পানির বোতল সরবরাহ করবেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববীতে জেয়ারতকারীরা ইফতারের জন্য ব্যক্তিগতভাবে শুধু পানি ও খেজুর নিতে পারবেন। মসজিদে জেয়ারতকারীদের মধ্যে কোনো ইফতার বিতরণের অনুমতি থাকবে না। শায়েখ আবদুর রহমান আস-সুদাইস ঘোষণায় জানান, রান্না করা কোনো খাবার মসজিদের সীমার মধ্যে আনতে দেয়া হবে না। তবে জেয়ারতকারীদের জেনারেল প্রেসিডেন্সির পক্ষ থেকেই তৈরি ইফতার ব্যক্তিগতভাবে বিতরণ করা হবে। সূত্র : আরব নিউজ ও সৌদি গেজেট

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ