শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনা আক্রান্ত তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। গত শনিবার তার নমুনা নেওয়া হয়, রোববার তিনি ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

আশরাফুলের নমুনা পরীক্ষার দ্বিতীয় ফল পাওয়া যাবে আজ সোমবার। এ ব্যাপারে গণমাধ্যমে তিনি বলেন, ‘দোয়া করবেন যেন দ্বিতীয় পরীক্ষায় সুখবর পাই। আমার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই, কোনো অসুবিধাও নেই।’

যদিও এর আগে নিজের করোনা হওয়ার বিষয়টি মানতে চাচ্ছিলেন না আশরাফুল। করোনা রেজাল্টকে ‘ফলস পজিটিভ’ বলে মন্তব্য করেছিলেন তিনি।

আশরাফুলের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেন, শনিবার আশরাফুলের নমুনা নেওয়া হয়েছিল। ফল পজিটিভ এসেছে। অনেক ভুল রিপোর্ট আসছে। এজন্য তার দ্বিতীয়বার পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ