শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

আল্লামা মাহমুদুল হাসান অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।। উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বর্ষিয়ান শাইখুল হাদিস, রাজধানী যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান অর্থোপেডিক ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান এর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত দশ দিন ধরে তার শারিরিক অসুস্থতার কারণে তিনি তার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। পাশাপাশি অসুস্থতার কারণে তার সমস্ত প্রোগ্রাম স্থগিত করা হয়।

আরো জানা যায়, গত শনিবার (২৭ মার্চ) রাতে তার শারিরিক অবস্থার আশাতীত উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বর্ষিয়ান এ আলেমেদ্বীনের সুস্থতায় তার সাহেবজাদা মাওলানা মাসরুর হাসান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দীর্ঘদিন ধরে উপমহাদেশে হাদিস, ফিকহ, তাফসীর তথা ইলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। পাশাপাশি তিনি জনমানুষের আত্মশুদ্ধির জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরের দায়িত্ব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ