বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

আবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর: নিহত সেনা সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আবারো উত্তপ্ত ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষে সেনা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। শনিবার (২৭ মার্চ) সকালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সোপিয়ান জেলায় স্বাধীনতাকামীদের অভিযান শুরু করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

পুলিশের দাবি, ওয়ানগাম গ্রামে অভিযান শুরু করা হলে তাদের লক্ষ্য করে হামলা চালায় স্বাধীনতাকামীরা। এসময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে শুরু হয় ব্যাপক সংঘর্ষ।

দুই বিদ্রোহীর পাশাপাশি নিহত হন ভারতীয় সেনাবাহিনীর এক সদস্যও। জম্মু কাশ্মীর পুলিশ কর্মকর্তা বিজয় কুমার বলেন, তাদের বিরুদ্ধে অভিযানের জন্য পুলিশ, সেনাবাহিনী এবং বিশেষ ফোর্সের নেতৃত্বে অভিযান শুরু করে। আমরা যখনই এলাকাটি ঘিরে ফেলি, ঠিক তখনই বিপরীত দিক দিয়ে গুলি বর্ষণ শুরু হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ